THE MYSTERY - দ্য মিস্ট্রি

ফোটন বা আলোর কণা কে দুটি সরু ছিদ্র পথে প্রেরণ করা হলে স্বাভাবিকভাবে কি হবার কথা? পেছনে পর্দা রাখলে দুটি লাইন পাওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন কিছু। ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখা যায়, পর্দায় আসলে দুটো লাইন না, বরং আলো-অন্ধকার অনেকগুলো লাইন পাওয়া যায়। যাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স। তখন একটা সিদ্ধান্তে আসা হয়, ফোটন বা আলোর কণার আসলে দ্বৈত ধর্ম আছে। মাঝে মাঝে সে কণার মতো আচরণ দেখায়, মাঝে মাঝে তরঙ্গের মতো আচরণ দেখায়।
একই পরীক্ষা পরবর্তীতে আবারো করা হলো। মানুষের মনের কৌতুহল মেটাতে। একই পরীক্ষা যদি ইলেক্ট্রন দিয়ে করা হয়, তাহলে কি ঘটবে? আগের মতো দুটো ছিদ্রপথ দিয়ে ইলেক্ট্রন বিম দিয়ে অনেক গুলো ইলেকট্রন নিক্ষেপ করা হবে। স্বাভাবিকভাবে ইলেকট্রন যেকোনো একটা ছিদ্রপথ দিয়ে গমন করে সরলপথে পর্দায় আঘাত করার কথা। কিন্তু ঘটলো অবাক করার মতো ঘটনা। আলোর মতোই ইন্টারফিয়ারেন্স দেখা যায়।
এবার সিদ্ধান্ত আসলো, প্রত্যেক বস্তুর মধ্যেও আসলে দ্বৈত ধর্ম আছে। কখনো সে কণা, কখনো সে তরঙ্গ। এক্ষেত্রে ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করেছে, তাই পর্দায় ইন্টারফিয়ারেন্স পাওয়া গেলো। একই পরীক্ষা আবার করা হলো, শুধু সামান্য একটু পরিবর্তন করে। একটা ডিটেক্টর লাগিয়ে দেয়া হলো স্লিটের সামনে, যেন বোঝা যায় – কোন স্লিট দিয়ে ইলেকট্রন প্রবেশ করলো। যা ফলাফল পাওয়া গেলো, তা খুব-ই ভৌতিক।
এখন আর ইন্টারফিয়ারেন্স পাওয়া যাচ্ছে না, বরং স্বাভাবিক দুটো লাইন পাওয়া যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, আমি ডিটেক্টর লাগিয়ে দিলাম, আর ইলেকট্রনও বুঝে গেলো, সে তার চরিত্র পালটে ফেললো। এটা কিভাবে সম্ভব? তার তো প্রাণ নেই যে, বুঝে গেলো তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক ঠিক আচরণ করতে হবে!
বস্তুও কি চেতনাসম্পন্ন হতে পারে? বা মানুষের সাথে ইন্টারএক্ট করতে পারে?
আচ্ছা, রাসুল (সাঃ) কে জড়পদার্থও সালাম দিতো কিভাবে? তাদের তো প্রাণ নেই। দাউদ (আঃ) এর তিলাওয়াত শুনে কিভাবে প্রাণী এবং পদার্থ ছন্দিত হতো? শেষ জমানায়, যখন কোনো গাছের পেছনে ইহুদী লুকাবে, গাছও বলে দিবে – পেছনে এক ইহুদী, তাকে হত্যা করো। মৃত্যুর পর জড় পদার্থ ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এসব কিভাবে সম্ভব হতে পারে? তাহলে কি জড়বস্তুরও কিছু গোপন বৈশিষ্ট্য আছে, যা আমরা জানি না কিংবা এখনো পুরোপুরি ভেদ করতে পারিনি?
সুলাইমান (আঃ) যখন তার রাজদরবার থেকে বলেছিলেন, কে পারবে এই মুহুর্তে রাণী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে, যেনো বিলকিস পৌছানোর আগেই তার সিংহাসন আমার দরবারে এসে পৌছায়! একজন বলেছিল, সে পারবে। এবং চোখের পলকে সিংহাসন সুলাইমান (আঃ) এর দরবারে উপস্থিত হয়ে যায়। এই ঘটনার ব্যাখ্যা কি? জড়পদার্থের সাথে কি সম্পর্ক বা যোগাযোগ করা যায় – যা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা যায়? বিজ্ঞান কি এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে?
কোয়ান্টাম মেকানিক্স অনুসারে, কোনো একটা বস্তুর সাব-এটমিক লেভেলে গিয়ে যদি ইনফরমেশন এক্সচেঞ্জ করা যায়, তাহলে টেলিপোর্টেশন সম্ভব। যেমন – ঐ সিংহাসন এর পরমাণু গুলো স্পিন, পোলারাইজেশন এবং অন্যান্য ইনফরমেশন যদি অন্য কোন স্থানে ইন্টারচেঞ্জ করা সম্ভব হয়, তাহলে ঐ সিংহাসন কে যেকোনো জায়গায় ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এটা শুধুমাত্রই হাইপো-থ্যাটিকাল, বাস্তবে এতো গুলো এটমের ইনফরমেশন এক্সচেঞ্জ করা অসম্ভব। তাহলে সুলাইমান (আঃ) এর ঘটনা কি ছিলো? অতি-প্রাকৃত নাকি এমন কোনো জ্ঞান যা তারা জানতো, আমরা জানি না?
সুলাইমান (আঃ) পশুপাখির সাথে কথা বলতে পারতেন, বাতাসে চলতে পারতেন, জ্বীনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। জ্বীন-রা ভিন্ন মাত্রায় বসবাস করে, হয়তো এন্টি-ম্যাটারে তৈরি। তাদের ক্ষেত্রে হয়তো ইউনিভার্সটা-ই আলাদা। তাদের জগৎ আমরা দেখতে পাই না। তাহলে যা-কে দেখতে পাই না, তার সাথে কিভাবে যোগাযোগ করা সম্ভব কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব। আল্লাহও কোরআনে বলেছেন, তিনি সুলাইমান (আঃ) কে জ্ঞান দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সে জ্ঞান কিসের? জ্ঞানের সর্বোচ্চ শিখরে তো আছি আমরা, সর্বশেষ সভ্যতা – যারা পৃথিবীতে টিকে আছি। তাহলে আমাদের জ্ঞান এবং তার জ্ঞানের পার্থক্য কোথায়?
মুসা (আঃ) ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করেছেন তার লাঠি দিয়ে। লাঠি মস্ত বড় সাপ হয়ে তাদের জাদুকে বিলীন করে দেয়। ঐ লাঠি দিয়েই নদীর মাঝ দিয়ে পার হন, আবার ফেরাউন কে ডুবিয়ে দেন। মুসা (আঃ) আল্লাহর সাথে কথাও বলেছেন। কিভাবে? সব-ই আল্লাহর মুজেজা – সেটা অবশ্যই সত্য। কিন্তু আল্লাহ নিশ্চয়ই ল’ অব নেচার ভঙ্গ করে এমন কিছু করেন নি।
বিভিন্ন নবী-রাসুল রা নবুয়তের পূর্বে ধ্যান করেছেন। রাসুল (সাঃ) হেরাগুহায় ধ্যানমগ্ন ছিলেন বহুদিন। এমনকি আরো অনেক ধর্মেও ধ্যান নিয়ে বলা হয়েছে। ধ্যান করার মাধ্যমে আসলে কি অর্জিত হয়? অথবা এমন অতি-প্রাকৃত ঘটনা ঘটে?
আমাদের গ্যালাক্সি তে আমরা বাহ্যিক চোখে যা কিছু দেখি, তা সবটাই আসলে ম্যাটার। কিন্তু গ্যালাক্সি তে ম্যাটারের চেয়ে এন্টি-ম্যাটারের পরিমাণই বেশি। যা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না তাদের আচরণ, কল্পনাও করতে পারি না। আমরা যেসব ম্যাটার দেখতে পাই, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এককের দিকে যদি যেতে থাকি, পাবো প্রোটন, নিউট্রিন ও ইলেকট্রন। আরো ভেতরে গেলে কোয়ার্ক। আরো ভেতরে গেলে স্ট্রিং। বস্তুত সব কিছুই স্ট্রিং দিয়ে তৈরি, শক্তির রূপভেদ।
এখন পর্যন্ত পদার্থবিজ্ঞান চার ধরনের মৌলিক বল আবিষ্কার করেছে। মহাকর্ষীয়, চৌম্বকীয়, দুর্বল নিউক্লীয় ও সবল নিউক্লীয়। চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বল মিলে পরমানু গঠন করে। মহাকর্ষীয় বল স্পেস-টাইম কার্ভ কে বাকিয়ে দেয়, যার মাধ্যমে সময় মাত্রার তারতম্য হয়। অর্থাৎ প্রতিটি মৌলিক বল গুলোই আসলে ম্যাটারের বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে। এখন প্রশ্ন হলো, মৌলিক বল কি শুধু চারটি? আর কোনো মৌলিক বল নেই? আর এসব বল কি শুধু মাত্র ম্যাটার কেই প্রভাবিত হবে? অন্য কিছুতে প্রভাবিত করেনা?
ম্যাটার এর দুনিয়া আলাদা, এন্টি-ম্যাটার এর দুনিয়া আলাদা। কিন্তু এরা উভয়ই একই ফোর্স ফিল্ডের অন্তর্গত। তাহলে ম্যাটার ও এন্টি-ম্যাটার এর মধ্যেও যোগাযোগ সম্ভব – কোনো না কোনো বল-ক্ষেত্র বা ফোর্স ফিল্ডের মাধ্যমে। এমনকি, জড়বস্তুর সাথেও হয়তো যোগাযোগ সম্ভব এসব বল-ক্ষেত্র দ্বারা।
তাহলে, শয়তান কিভাবে মানুষকে প্রভাবিত করে? কানে কুমন্ত্রনা দেয় কিভাবে? ফেরেশতা কিভাবে মানুষকে গার্ড দেয়? সুলাইমান (আঃ) কিভাবে পিপড়ার সাথে কথা বলেছেন? সুলাইমান (আঃ) লাঠির উপর ভর দিয়ে কয়েক বছর দাঁড়িয়ে ছিলেন? দাউদ (আঃ) এর তিলাওয়াত শুনে কিভাবে মাছেরা চলে আসতো? মুসা (আঃ) কিভাবে আল্লাহর সাথে কথা বলেছেন? মুহাম্মাদ (সাঃ) কিভাবে অনেক ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পেয়েছেন? – এসব প্রশ্নের উত্তর ব্যাখ্যা করা যায়। হয়তো এমন কোনো ফিল্ড রয়েছে, যার মাধ্যমে সম্পর্ক স্থাপন করা যায়, যা আমরা বর্তমান সভ্যতা এখনো জানিনা কিংবা আবিষ্কার করতে পারিনি। যার জন্যে প্রয়োজন সাধনা অথবা আল্লাহর সাথে গভীর সম্পর্ক কিংবা শয়তানের সাথে গভীর সম্পর্ক।
আগের মানুষরা কি ফোর্স ফিল্ড বা আধ্যাত্মিক ক্ষমতাবল কে ব্যবহার করতে পারতেন? এটা কি শুধু ইতিবাচক ভাবেই ব্যবহার করা যায়? প্রাচীন মিশরে সুউচ্চ পিরামিড কি আদৌ তৎকালীন মানুষের কেতাবি জ্ঞান দ্বারা নির্মাণ করা সম্ভব? অথবা এটা কি শুধু মানুষদের দ্বারা-ই তৈরি? তাও এতো নির্ভুল এবং দৃঢ়ভাবে? অথবা সুলাইমান (আঃ) এর জমানায় তিনি কেনোই বা সকল জাদুবিদ্যার বই পুড়িয়ে ফেলেছিলেন? মানুষ কি তাদের জ্ঞানের অপব্যবহার করেছিলো?
যুগের বিবর্তন হয়েছে, মানুষ আধ্যাত্মিকতা কে কুসংস্কার হিসেবে ছুড়ে ফেলেছে অথবা কেউ প্রভাব খাটিয়ে মানুষকে এসব ইতিবাচক বা নেতিবাচক জ্ঞানকে লোকচক্ষুর অন্তরালে রেখেছেন। তাহলে একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে। আগের মানুষরা আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, কিন্তু তাদের কেতাবি জ্ঞান ছিলো না। অন্যদিকে, বর্তমান মানুষের কেতাবি জ্ঞান অনেক, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান নেই।
শেষ যমানায় যখন দাজ্জাল কিংবা এন্টি-ক্রাইস্ট আসবে, তখনকার অবস্থা কেমন হতে পারে? শয়তান তাকে আধ্যাত্মিক ক্ষমতা দিবে, মানুষ তাকে কেতাবি জ্ঞান দিবে। দুইয়ের সম্মীলন কি হতে পারে? সে মানুষকে জান্নাত ও জাহান্নাম দেখাবে, মৃতকে জীবিত, জীবিত কে মৃত করবে, মেঘ সৃষ্টি করবে, বৃষ্টি দিবে, সকল মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আল্লাহ তাকে যমীনে ঐসকল ক্ষমতা ব্যবহার করতে দিবেন।
বিপরীতে মুমীনরা কি করবে? তারা কি তখনো শিয়া-সুন্নী, ইরান-সৌদি আরব, এশিয়া-ইউরোপ এসব বিবাদে জড়িয়ে থাকবে? আহলে বাইত নিয়ে তর্কাতর্কি করবে? একে অপরকে কাফির ফতোয়া দিবে?
শেষ যমানার নিদর্শন, দাব্বাতুল আরদ। হাদিস মতে, মাটি থেকে উঠে আসা এক প্রানী। যার মাথাটি ষাঁড়ের মাথার মতো , এর চোখ শুকরের চোখের মতো , এর কানগুলি হাতির কানের মতো , এর শিংগুলি হস্তীর মতো। হরিণের শিং , এর ঘাড় উটপাখির ঘাড়ের মতো , এর বুক সিংহের বুকের মতো , এর রঙ বাঘের রঙের মতো , এর খোঁপাগুলো বিড়ালের কুঁচির মতো , এর লেজ একটি মেষের লেজ , এবং এর পাগুলি একটি উটের পায়ের মতো। পৃথিবীতে এসে সবাইকে সিল বা ছাপ দিবে। তার কথা মতো না চললে পৃথিবী বেচে থাকতে পারবে না।
আরেক নিদর্শন হলোঃ ইয়াজুজ-মাজুজ। যারা পঙ্গপালের মতো পৃথিবীতে ছড়িয়ে যাবে। পৃথিবীব্যাপী বিশৃঙ্গলা ছড়াবে। কেউ কেউ হবে খর্বিত, কেউ কেউ হবে উচু। নদীর পানি সব খেয়ে ফেলবে এবং পৃথিবীতে অনাচার চালাবে।
শেষ যমানার ভয়ঙ্করতম ফিতনা – দাজ্জাল। যে একচোখ অন্ধ। এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত নিয়ে চলবে। পাখির ডানায় চড়ে পৃথিবী ঘুরবে।
Now, the real mystery is: দাব্বাতুল আরদ কি আসলেই কোনো মাটি থেকে উঠে আসা প্রাণী, নাকি বালি/সিলিকা দিয়ে তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবট। যে পৃথিবীর নিয়ন্ত্রণ নিবে। যার সক্ষমতা প্রকাশ করতে অনেক পশুর উদাহরণ টানা হয়েছে। সে ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌছে যাবে তার নেটওয়ার্ক দিয়ে এবং পৃথিবী নিয়ন্ত্রণ করবে। সবাইকে সিল বা ছাপ একে দিবে, নাকি সবাইকে চীপ এর মাধ্যমে তার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। যে তাকে মানবে না, সে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাবে, কারণ সব কিছুই চীপের মাধ্যমে ইলেক্ট্রনিক মানি দিয়ে লেনদেন হবে।
ইয়াজুজ মাজুজ কি আসলেই উদ্ভট কোনো প্রাণী, “দ্যা গ্রেট ওয়াল” দ্বারা বিভক্ত মঙ্গোলীয়ান ও চীন-জাপান-কোরিয়ান জাতি? এরা কি আসলেই সকল পানি খেয়ে ফেলবে, নাকি ইন্ডাস্ট্রিয়াল রেভলুশন দ্বারা সকল জলাভূমি বিনষ্ট করে ফেলবে? কুরআনে ইহুদী-খ্রিস্টান দের নিয়ে অনেক কথা বলা আছে, কিছু চীনাদের নিয়ে তেমন কিছু বলা নেই। এরাই কি হতে পারেনা সেই ইয়াজুজ-মাজুজ? নাকি অন্য কোনো জাতি, যেমন – ইউরোপ ও আমেরিকান।
আর দাজ্জাল কি আসলেই পাখির ডানায় উড়ে চলবে, নাকি প্লেন বা ফাইটার জেটে চড়বে – যা রুপক অর্থে পাখির পাখা বলা হয়েছে। আসলেই জান্নাত জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে, নাকি পৃথিবী কে কাফির দের জন্যে সুখময় আর মুমীন দের জন্যে দুঃসহ বানিয়ে দিবেন? সে কি আসলেই এক চোখ অন্ধ, নাকি এটা বুঝানো হয়েছে যে তার আচরণ হবে একচোখা কিংবা তার তৃতীয় চোখ বা অন্তর্দৃষ্টি থাকবে না। যাকে আল্লাহ এতো ক্ষমতা দিয়েছেন, সে কি তার চোখ ঠিক করে নিতে পারবেনা?