Sub-conscious Mind, Spirituality, Quantum Mechanics & Islam

ঘটনা-১ঃ
> ১৯৬০ সালে ড আলবার্ট ম্যাসন একটি এক্সপেরিমেন্ট করেন। যেখানে, কিছু অংশগ্রহণকারী লোকদের দুইভাগে ভাগ করা হয়। দুই ভাগের অংশগ্রহণকারীদের আলাদা আলাদা ভাবে দুটো পাতা স্পর্শ করতে বলা হয়। প্রথম গ্রুপ-কে একটি স্বাভাবিক এবং অক্ষতিকর পাতা স্পর্শ করানো হয়, কিন্তু বলা হলো যে – এই পাতা বিষাক্ত এবং বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। আর দ্বিতীয় গ্রুপ-কে স্পর্শ করানো হলো একটি বিষাক্ত পাতা, কিন্তু বলা হলো – এটি একটি অক্ষতিকর পাতা। দেখা গেলো, প্রথম গ্রুপ-এর অনেকেরই হাতে চুলকানি, র্যাশ এবং ফুলে যাওয়া শুরু হয়ে গিয়েছিলো, যদিও পাতাটিতে কোনো বিষক্রিয়া ছিলো না। অন্যদিকে, দ্বিতীয় গ্রুপের অনেকের অবস্থা খুবই স্বাভাবিক ছিলো, যদিও তারা বিষাক্ত পাতা স্পর্শ করেছিল।
ঘটনা-২ঃ
> ২০০২ সালে ড ব্রুস মোসেলেয় কিছু হাটুর রোগীদের তিনভাগ করলেন, যাদের সার্জারির প্রয়োজন। প্রথম ভাগ, যাদের কে প্রকৃত সার্জারি করা হয়েছিল। দ্বিতীয় ভাগ, যাদের সার্জারি করা হয় নি, রবং সাধারণ চিকিৎসা দেয়া হয়েছিল। তৃতীয় ভাগ, যাদের কে বলা হয়েছিল, তাদের সার্জারি হয়েছে। কিন্তু, প্রকৃতপক্ষে সার্জারি করা হয়নি, বরং বিশ্বাসযোগ্য করার জন্যে শুধু এনেস্থেশিয়া দেয়া হয়েছিল। ফলাফল দেখা গেলো, তৃতীয় ভাগের রোগীরা অনেকেই সুস্থ হতে শুরু করেছে সার্জারি ছাড়াই।
ঘটনা-৩ঃ
> ১৯৪২ সালে একটি ডকুমেন্টারি তে নৃতাত্তিক হার্বার্ট ব্যাসেডো একজন অস্ট্রেলিয়ান এবোরোজিনের ঘটনা তুলে ধরেন। যেখানে তাকে বলা হয়, তাকে অভিশাপ দেয়া হয়েছে তার গোত্রের কাছ থেকে। কিছুদিনের মধ্যে লোকটি মারা যায়, কিন্তু কোনো শারীরিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
ঘটনা-৪ঃ
> ২০১১ সালে ইয়েল এর গবেষকরা একটি এক্সপেরিমেন্ট করেন। যেখানে কিছু মানুষকে ৩০০ ক্যালরির মিল্কশেক খাওয়ানো হলো। কিছু মানুষকে বলা হলো, এটি উচ্চ-ক্যালরি মিল্কশেক, ৬২০ ক্যালরি যুক্ত। অবশিষ্টদের বলা হলো, এতে নিম্ন-ক্যালরি আছে, মাত্র ১৪০ ক্যালরি। দেখা গেলো, যাদের বলা হলোঃ উচ্চ ক্যালরি রয়েছে, তাদের শরীরে এক বিশেষ হরমোনের উপস্থিতি বেশি লক্ষ্য করা গিয়েছে এবং মেটাবলিজম স্লো হয়ে গিয়েছে। অন্যদিকে, যাদের বলা হলোঃ কম ক্যালরি রয়েছে, তাদের শরীরে উক্ত হরমোনের উপস্থিতি কম পাওয়া গিয়েছে এবং মেটাবলিজম স্বাভাবিকই রয়েছে।
ঘটনা-৫ঃ
> একটি রুমের মধ্যে কিছু মানুষকে চোখ বন্ধ করে বলা হলোঃ রুমের তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে দেয়া হবে। যতক্ষণ না পর্যন্ত, ফ্রিজিং শুরু না হয়। কিন্তু বাস্তবে রুমের তাপমাত্রা একই রাখা হয়। কিছুক্ষণ পর দেখা গেলো, অনেকেই ঠান্ডায় কাপছে এবং জড়োসড়ো হয়ে যাচ্ছে।
মানুষ দৈনিক যত কাজ করে, তার কত শতাংশ সজ্ঞানে করে থাকে? বিজ্ঞানীদের তথ্য অনুসারে, মানুষ মাত্র ৫% কাজ দৈনিক সজ্ঞানে বা চেতনমনে বা কন্সাস মাইন্ডে করে থাকে। বাকি ৯৫% করে থাকে অবচেতন বা সাব কন্সাস মাইন্ডে। তার মানে অবচেতন মন-ই মানুষকে বেশি প্রভাবিত করে থাকে। অর্থাৎ, যার নিজের অবচেতন মনের প্রতি নিয়ন্ত্রণ বেশি, সে তত বেশি সুশৃঙ্খল। জন্মের পর থেকে ৭ বছর পর্যন্ত শিশুদের অবচেতন মন সৃষ্টি এবং গঠন হতে থাকে। এসময় যে আশে পাশের পরিবেশ থেকে যা কিছু শেখে বা যা কিছু তার ইন্দ্রেয়গ্রাহ্য হয় কিংবা তার মস্তিষ্ক যে ব্যাখ্যা সৃষ্টি করে, সেটাই পরবর্তী জীবনে সে বহন করে।
যেমনঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যে কিনা ব্যাঙ ভয় পায় – এজন্যেই ভয় পায় যে, সে শৈশবে কাউকে ব্যাঙ দেখে ভয় পেতে দেখেছে কিংবা ধারণা করেছে ব্যাঙ আক্রমণাত্মক। যদিও সে কখনোই ব্যাঙ কে কাউকে কামড়াতে দেখেনি। কিন্তু তার অবচেতন মন ব্যাঙ সম্পর্কে তার মস্তিষ্কে এক নেতিবাচক ধারণা তৈরি করে রেখেছে। আবার, একজন ছাত্র যে কিনা বিশ্বাস করে, সে ভালো ফলাফল করতে সক্ষম – সে এভারেজ ছাত্র হয়েও ভালো ফলাফল করবে বাকিদের চেয়েও। কারণ, তার আত্মবিশ্বাস অবচেতন মনে তাকে শক্তিশালী করছে।
অর্থাৎ, অবচেতন মন খুবই শক্তিশালী একটি টুল, যা দিয়ে অনেক অসাধ্যও সাধন করা সম্ভব বলে অনেক বিজ্ঞানী মনে করে থাকেন। যে পাঁচটি উদাহরণ দেয়া হয়েছে, সে সব গুলোই প্রকাশ করে, অবচেতন মন আসলে কতোটা শক্তিশালী। শুধু দৃষ্টিভঙ্গি বদলানো কিংবা অবচেতন মনের বিশ্বাস পাল্টানোর মাধ্যমেও এমন কিছু সম্ভব, যে বাহ্যিকভাবে অসম্ভব বলে মনে হয়।
অবচেতন মন কি নিয়ন্ত্রণের সুযোগ আছে? কিংবা আমার অবচেতন মন কি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? গবেষণা থেকেই দেখা যায়, বর্তমানে শিক্ষার্থীরা আগের চেয়ে কোনো নির্দিষ্ট বিষয়ে অধিক মনোযোগ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছে। এর মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়, সোশ্যাল মিডিয়া কে। সোশ্যাল মিডিয়া একই সাথে আমাদের কতোগুলো বিক্ষিপ্ত বিষয়ে মস্তিষ্কে তথ্য জমা করে, ফলে মস্তিষ্ক বিক্ষিপ্ত মন কে সহজে কেন্দ্রীভূত করতে পারেনা।
প্রায় সকল ধর্মই আধ্যাত্মিকতার কথা বলে। ইসলাম ধর্মে আধ্যাত্মিকতার উদাহরণ অসংখ্য। যেমনঃ এক সাহাবী কে নামাজরত অবস্থায় তীরবিদ্ধ করা হয়, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই নামাজ শেষ করলেন এবং পরবর্তীতে জানালেন যে, তীরবিদ্ধ হয়েও তিনি কোনো ব্যাথা অনুভব করেননি। এই ঘটনা কি আসলেই সম্ভব? উত্তরঃ হ্যা। অবচেতন মনের মাধ্যমে সে স্তরে পৌছানো সম্ভব, যেখানে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা যায়। যেমনটা অনেক সাহাবী এবং খলিফার সাথে হয়েছে। বরং ইসলাম ধর্ম-ই অধিক অবচেতন মনকে পবিত্র করতে বলে। নামাজের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক সৃষ্টি করা, ইতিবাচক চিন্তার মাধ্যমে অবচেতন মনে ইতিবাচকতা সৃষ্টি করা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে অবচেতন মনেও শৃঙ্খলাবদ্ধ করা, কারনঃ অবচেতন আচরণ সৃষ্টি করা যায় অভ্যাসের মাধ্যমে।
ইসলাম বলে, তোমরা আসক্তির কাছে ধারেও যেও না। কারণ, যে সকল বিষয় আসক্তি সৃষ্টি করে, তা আমাদের অবচেতন মনে নেতিবাচকতা সৃষ্টি করে এবং কুমন্ত্রণা দিতে থাকে। যেমনঃ কারো বন্ধুমহলে মাদকাসক্তি কিংবা ধুমপানের আসক্তি থাকলে, সে নিজে আসক্ত না হলেও ক্রমশ সে ঐসকল আসক্তিকে স্বাভাবিক হিসেবে ধরে নিবে।
ইসলাম বলে, তোমরা জিনা-র ধারে কাছেও যেও না। কারণ, এটি আমাদের অবচেতন মন কে প্রভাবিত করে, আমাদেরকে ক্রমশ গিলে ফেলবে। ইসলাম বার বার বলে, তোমাদের অন্তর কে নিষ্কলুষ রাখো। এমনকি, রোজার উদ্দেশ্য যতটা না শারীরিক, তার চেয়েও বেশি আত্মীক।
আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় লক্ষ্য করলেও ইসলামে স্পিরিচুয়ালিটি এবং অবচেতন মন কে অধিক গুরুত্বারোপ করেছে। ইসলাম মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলে। কারো পেছনেও নিন্দা করতে নিষেধ করে। এতে যার নামে নিন্দা ছড়াচ্ছে তার যতোটা ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নিন্দুকের। সে নিজের মস্তিষ্ককে নেতিবাচকতা সৃষ্টি করছে যা তার অবচেতন মনকে প্রভাবিত করছে। ইসলাম মানুষকে সালাম দিতে বলে, বাহ্যিকভাবে মনে হতে পারে, সালামের মাধ্যমে আসলে কি অর্জিত হয়? সালামের ফলে ব্যক্তি তার অবচেতন মনকে ইতিবাচকতা দিচ্ছে।
অবচেতন মন দিয়ে কি কারো রোগ আরোগ্য করা সম্ভব? অবচেতন মন যদি এতো-ই শক্তিশালী হয়ে থাকে, তাহলে তা দিয়ে নিশ্চয় আরোগ্য লাভ করাও সম্ভব! হ্যা, অবশ্যই সম্ভব।
আধুনিক গবেষণা মনে, অবচেতন মন দিয়ে এমনকি জিন সিগনালও পরিবর্তন সম্ভব। ‘এপিজেনেটিক্স’ নামে জেনেটিক্স-এর একটি শাখাও রয়েছে, যা ব্যাখ্যা করে যে জিনগত প্যাটার্ণও পরিবর্তন সম্ভব। বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে, জিন নিয়ন্ত্রণ করা যায় না, জিন নির্ধারিত। কিন্তু এপিজেনেটিক্স বলে জিন নিয়ন্ত্রণ করা যায় এবং সকল বৈশিষ্ট্য জিন নিয়ন্ত্রিত নয়। বরং মুখ্য ভূমিকা পালন করে পরিবেশ থেকে প্রাপ্ত সিগন্যাল। উদাহরণ হিসেবে বলা যায়ঃ একজন অশৃঙ্খল পরিবারে বড় হওয়া কোনো পালক সন্তানও ক্যান্সার আক্রান্ত হতে পারে, আবার একই পরিবারের সন্তান হয়েও ভিন্ন পরিবেশে বড় হয়ে ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে। এক্ষেত্রে জীনের ভূমিকা খুবই নগন্য। খাদ্যাভ্যাস ছাড়াও এখানে মূখ্য ভূমিকা রয়েছে পরিবেশ থেকে প্রাপ্ত সিগন্যালের, যার মূলে রয়েছে অবচেতন মন।
অবচেতন মন দিয়ে আত্মিক আরোগ্য লাভ সম্ভব। কিন্তু শারীরিক আরোগ্য লাভ কি সম্ভব? শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমরা ওষুধ খাই, যা আমাদের মস্তিষ্কে নির্দিষ্ট প্রোটিন সৃষ্টি তে উদ্দীপনা যোগায়। ঐ প্রোটিন রোগের বিরুদ্ধে কাজ করে সুস্থতা বয়ে নিয়ে আসে। ঠিক একই মেকানিজম সৃষ্টি করা যায় অবচেতন মন দিয়েও। কেউ যদি অবচেতন মনের মাধ্যমে তার মস্তিষ্ককে উদ্দীপিত করতে পারে এবং রোগ প্রতিরোধী প্রোটিন সৃষ্টি করতে পারে, তাহলেও সে আরোগ্য লাভ করতে পারে। যে উদাহরণ শুরুতে দেয়া হয়েছিল।
আধুনিক বিজ্ঞান কি এমন আধ্যাত্মিক কিংবা অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে? নিউটনীয় পদার্থবিজ্ঞান অনুসারে, সব কিছুই “ম্যাটার” বা “বস্তু”-এর মাধ্যমে ব্যাখ্যা করা হয়। কিন্তু, কোয়ান্টাম মেকানিক্স চিরাচরিত পদার্থবিজ্ঞানের ধারণা কে চ্যালেঞ্জ করে। কোয়ান্টাম মেকানিক্স মতে, সব কিছুর মূলে “ম্যাটার” নয়, বরং “এনার্জি” বা ‘শক্তি’।
যেমনঃ কোনো একটি ইলেকট্রন তার কক্ষপথে ঘুরছে। ঐ ইলেকট্রনের উপর যদি আমি আলো বা ফোটন কণা নিক্ষেপ করি, তাহলে ইলেকট্রন উক্ত ফোটনের শক্তি দ্বারা প্রভাবিত হয়ে গতিপথ কিংবা বেগ পরিবর্তিত হয়ে যাবে। অথচ ফোটন হলো নিশ্চল অবস্থায় ভরহীন, যা-কে ‘ম্যাটার’ হিসেবে বিবেচনা করা যায় না। তারমানে এনার্জি ম্যাটার কে প্রভাবিত করতে পারে। সব কিছুর মূলে এনার্জি, ম্যাটার নয়। বরং, এনার্জির-ই একটি রূপভেদ হিসেবে আমরা ম্যাটার দেখতে পাই, যা একটু ইল্যুশনও বটে। যেটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, অবচেতন মন থেকে আমাদের মস্তিষ্কে গৃহীত তড়িৎ সিগন্যালও আমাদের শারীরতাত্ত্বিক প্রভাব সৃষ্টি করতে পারে। হতে পারে তা ইতিবাচক কিংবা নেতিবাচক।
এমনকি আইনস্টাইনের অনেক তত্ত্বের পেছনে রয়েছে তার থট এক্সপেরিমেন্ট, যার মুলে রয়েছে তার অবচেতন মনের চিন্তাশক্তির ক্ষমতা। অথচ তিনি তার মস্তিষ্কে মাত্র ১১% ব্যবহার করতে পেরেছেন বলে বিজ্ঞানীদের ধারণা। তাহলে সৃষ্টিকর্তা মানুষের মস্তিষ্ককে কতোটা ক্ষমতাবান করে বানিয়েছেন? যদি ১০০% ব্যবহার করা সম্ভব হতো, তাহলে কি কি করা সম্ভবপর হতো।
> “My brain is only a receiver, in the universe there is a core from which we obtain knowledge, strength and inspiration. I have not penetrated into the secrets of this core, but I know that it exists.”
- Nicola Tesla
> “When you change the way you look at things, the things you look at change.”
- Max Plunck
> “তারা কি যমীনে ভ্রমণ করেনি? তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারতো, আর তাদের কান দিয়ে শুনতে পারতো। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং বুকের ভেতর যে হৃদয় আছে তা-ই অন্ধ”।
- সূরা আল-হজ্জ (আয়াতঃ ৪৬)