অজ্ঞাত ডায়েরি

আজ ২০২৪ সালের প্রথম দিন, ১ জানুয়ারি। গতকাল অনেক্ষণ বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিয়ে এবং ফানুশ উড়িয়ে খুব ফুরফুরে মেজাজে ঘুমাতে গিয়েছিল নওশাদ। তাই সকালে উঠতে উঠতে অনেক দেরি। তার বাবা-মা দুজনই চাকরিজীবী বলে সকালের নাস্তা টেবিলে রেখেই তারা তাদের কাজে চলে গিয়েছে। নওশাদ ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে সকালের নাস্তা করছে, এমন সময়ে তার মোবাইলে একটি কল আসলো। এক ডেলিভারি ম্যান কল দিয়ে বললোঃ আপনার একটি পারসেল আছে, আপনার বাসার ফ্ল্যাট নং বলবেন? আমি নিচেই আছি। সে ভাবলো, পারসেল পাঠালো কে? হয়তো নতুন বছর উপলক্ষ্যে কেউ উপহার দিয়েছে, কিন্তু উপহার দেয়ার মতো কে আছে, খুজে পেলো না সে। ডেলিভারি ম্যান কে বাসার ফ্ল্যাট নং বলে দিলো, ৬-বি।
পাচ মিনিট পর ডেলিভারি ম্যান এসে পারসেল দিয়ে গেলো। ডেলিভারি চার্জসহ সকল খরচ যে পাঠিয়েছে সে দিয়ে দিয়েছে। সুন্দর একটি র্যাপিং পেপারে মোড়ানো একটি পারসেল। সে প্রেরকের নাম ঠিকানা খুজে বের করার চেষ্টা করলো, পেলো না। ডেলিভারি ম্যানও প্রেরকের ব্যাপারে কোন তথ্য দিতে পারলো না।
কিছুক্ষণ পর নওশাদ পারসেলটি খুললো। মজার কিছু হবে ভেবেছিল সে, কিন্তু সে আশায় গুড়ে বালি। কেবল একটি ডায়রি। ডায়রির গায়ে ২০২৪ লিখা। মনে মনে একটি বিরক্ত হলো নওশাদ। এ যুগে কেউ ডায়রি গিফট দেয় নাকি? আর ডায়রি দিয়ে সে কি করবে? তার ডায়রি লিখার অভ্যাসও নেই। কোনো বন্ধু হলে নিশ্চয়ই তার ব্যাপারে জানতো, ডায়রি লিখার মতো ছেলে সে নয়। তার বাবা-মাও এমন গিফট দেয়ার কথা নয়। কে দিলো এই গিফট কিছুই মেলাতে পারছে না সে।
ডায়রি টা হাতে নিয়ে কিছুক্ষণ উলটা দিক থেকে দেখার চেষ্টা করলো। সব পৃষ্ঠাই ফাকা, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ যেনো প্রতিটা পৃষ্ঠাই উল্টিয়ে দেখেছে। অনেকটা পুরাতন খাতা যেমন পাশ থেকে দেখে চেনা যায়, তেমন। প্রথম পৃষ্ঠায় সে কিছু লিখা দেখতে পেলো।
প্রথম পৃষ্ঠায় লিখা ছিলঃ
> “হতে পারে এই ডায়রি তোমার জীবনের অন্যতম এক অদ্ভুত উপহার। এই ডায়রি কেনো অদ্ভুত, তা কিছুদিনের মধ্যেই জানতে পারবে তুমি। আর এই উপহার কে পাঠিয়েছে, তাও জানতে পারবে কোন একদিন। আমার কথাগুলো কে মোটেও হেলাফেলা করো না। এরপরের প্রতিটি পৃষ্ঠায় তোমার জন্যে কোনো না কোনো বার্তা দেয়া আছে। কিন্তু খালি চোখে তুমি কিছুই দেখতে পাবে না। আমি তোমাকে বার্তা উদ্ধারের জন্যে কিছু দিকনির্দেশন দিয়ে দিচ্ছি। মন দিয়ে শুনবে। প্রতিটি পৃষ্ঠা ছিড়ে আগুনের সামনে আলতো করে ধরবে, এমনভাবে যেনো পৃষ্ঠাটি একেবারে পুড়ে না যায়। আগুনের সামনে ধরলেই আস্তে আস্তে বার্তাগুলো দৃশ্যমান হওয়া শুরু করবে। তবে কোন ভাবেই আগের পৃষ্ঠা না ছিড়ে পরের পৃষ্ঠা আগে ছিড়বে না, নাহলে তোমার জন্যেই অমঙ্গল হবে। আর এই ডায়রির কথা অবশ্যই কাউকেই জানাবে না তুমি। আমার কথাগুলো যে সত্য, তা প্রমাণের জন্যে তোমাকে পরের পৃষ্ঠা ছিলে বার্তা উদ্ধারের অনুমতি দিলাম! সবশেষে, এই ডায়রি তোমার মঙ্গলের উদ্দেশ্যেই দেয়া, যেনো তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারো”।
নওশাদ পরের পৃষ্ঠা ছিড়লো, রুমে অনেকদিন আগের একটি মোমবাতি খুজে বের করলো সে। মোমবাতি জালিয়ে সেখানে ছেড়া পৃষ্ঠাটি আলতো করে ধরলো সে। পৃষ্ঠাটি সামান্য পুড়তেই কালছে পোড়া অংশের মাঝে সাদা লিখাগুলো দৃশ্যমান হওয়া শুরু হলো। সেখানে লিখাঃ আজকে তুমি দুটো পাঞ্জাবি উপহার পাবে তোমার বাবা ও মা-র পক্ষ থেকে। একটির রঙ কমলা, অপরটির রঙ পারপল। তোমার বাবা ও মা দুজনেই আলাদা আলাদা দুটো পাঞ্জাবি কিনবে এবং একজন অপরজনের উপহারের ব্যাপারে জানবে না।
নওশাদ সারাদিন অপেক্ষা করলো সন্ধ্যে হবার জন্যে। ডায়রির কথা আসলেই সত্য কিনা, সে দেখার জন্যে। সন্ধ্যায় তার বাবা মা অফিস থেকে বাসায় ফেরে। কিছুদিন পরেই সে গ্রেজুয়েট হয়ে বের হবে, আগের মতো বাবা মা-র জন্যে অপেক্ষা করার মতো বয়স তার নেই, কিন্তু আজকের দিনটা ব্যতিক্রম। সেই ছোটো বেলার মতো সে অপেক্ষার প্রহর গুনছে, কখন বাবা মা আসবে। কিছুক্ষণ পরেই হঠাৎ কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখতে পেলো তার বাবা। হাতে একটি ব্যাগ। ব্যাগটি নওশাদের হাতে দিয়ে বললো, এখানে একটা পাঞ্জাবি আর একটা থ্রি-পিছ আছে। একটা তোমার জন্যে, আরেকটি তোমার মা-র জন্যে। নওশাদ ব্যাগ খুলে দেখতে পেলো কমলা রঙের একটি পাঞ্জাবি, আর আকাশি রঙের একটি থ্রি-পিছ। কিছুটা অবাক হলেও সে তা চাপাই রেখে দিলো তার মধ্যে।
একটু পরে তার মা আসলো। তার হাতেও দুটো ব্যাগ। দুটো পাঞ্জাবি। একটা সাদা রঙের, আরেকটি পারপল রঙের। পারপল রঙের পাঞ্জাবি নওশাদের হাতে দিয়ে বললো, এটা তোমার জন্যে। আর সাদা পাঞ্জাবি তোমার বাবার জন্যে। নওশাদ জিজ্ঞেস করলোঃ দুজনেই পাঞ্জাবি কেনো আনলে? তুমি অন্য কিছু আনলেই তো পারতে। এ কথা শুনে তার মা বলে উঠলোঃ তোমার বাবাও পাঞ্জাবি এনেছে? আমাকে আগে জানায়নি তো। তাহলেই তো আমি আর পাঞ্জাবি না নিয়ে অন্য কিছু নিয়ে আসতাম।
নওশাদ হাতে পাঞ্জাবি নিয়ে তার রুমে চলে আসলো। এরপর ভাবতে লাগলো ডায়রির কথা। আসলেই তো ডায়রির কথা সত্য। নাকি বাবা-মা ডায়রি উপহার এবং গিফট একসাথে দিয়ে আমার সাথে মজা করছে? জিজ্ঞেস করবো? কিন্তু ডায়রি তে লিখা ছিলো, কাউকে যেনো এই ডায়রির কথা না জানানো হয়। যাই হোক, সে এবার ডায়রির পরের পৃষ্টা ছিড়লো। আগের মতো আগুনের সামনে ধরলো। একইভাবে আরেকটি বার্তা পেলো।
ঐ পৃষ্ঠায় লিখা ছিলঃ কালকে পরীক্ষার পর তোমার বন্ধুরা মিলে বান্দরবন ভ্রমণের পরিকল্পনা করবে। তুমি তাতে ভুলেও রাজি হবে না। আবারো সতর্ক করছি, ৪ জানুয়ারি তে তুমি তাদের সাথে ভ্রমণে যাবে না। এরপর ৬ তারিখ অপর পৃষ্ঠাটি ছিড়বে।
পরের দিন নওশাদ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলো। পরীক্ষা শেষ, রেজাল্ট হলেই তারা সবাই গ্রেজুয়েট। বন্ধুদের মধ্যে রাইয়ান হঠাৎ উত্থাপন করলো, সবাই মিলে একটা ট্যুরে যাওয়া যায়। মূহুর্তেই অনেকে তার কথায় রাজি হয়ে গেলো। এখন কথা হচ্ছে, কোথায় যাওয়া হবে। কেউ বললো সেন্ট মার্টিন, কেউ বললো টাঙ্গুয়ার হাওর, কেউ বললো সুন্দরবন, কেউ বললো বান্দরবান। সেন্ট মার্টিন আর টাঙ্গুয়ার হাওরে অধিকাংশ বন্ধুদেরই যাওয়া হয়েছে, তাই তারা সেখানে তার যেতে চাচ্ছে না। সুন্দরবনে মেয়েরা যেতে আগ্রহী নয়, গহীন জঙ্গলে তাদের নিরাপত্তা কিংবা থাকা নিয়ে। অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিলো বান্দরবান যাবে। এতোক্ষণ থেকে নওশাদ সব কিছু শুনে যাচ্ছিল। কিছুই বলছিলো না। বাকিরা মিলে সিদ্ধান্ত নিলো ৪ তারিখ রাতে তারা ট্রেনে রওয়ানা দিবে। নওশাদ জানালো, তাদের পারিবারিক প্রোগ্রাম থাকবে এই সপ্তাহে, তার পক্ষে এই ট্যুরে যাওয়া সম্ভব হবে না। এই বলে সে চলে এলো।
বাসায় এসে ভাবতে থাকলো, ডায়রি নিশ্চয় তার বাবা মা দেয়নি। নাহলে তারা আজকের ট্যুর প্ল্যানের কথা জানার কথা না, তাহলে ডায়রি তে সে কথা কিভাবে এলো।
মাঝে দুদিন কেটে গেলো স্বাভাবিক ভাবেই। ৫ তারিখ সকালে ফেসবুকে দেখতে পায়, ঢাকা থেকে বান্দরবন গামী ট্রেন লাইনচ্যুত হয়ে অনেকেই আহত হয়েছে। পরবর্তীতে নওশাদ জানতে পারে, তার কিছু বন্ধুও আহত হয়েছে দুর্ঘটনায়। এ খবর শুনেই তার ডায়রির ঐ পৃষ্ঠার কথা মনে পড়ে যায়। তাকে সতর্ক করেছিল, ৪ তারিখ ভ্রমণে যা যেতে বন্ধুদের সাথে। পরের দিন সকালে, ৬ জানুয়ারি, ঘুম থেকে উঠেই সে ডায়রির পরের পৃষ্ঠা ছিড়লো। আগের মতো করেই বার্তা উদ্ধার করলো। আজকের পৃষ্ঠায় লিখাঃ আজকে তোমার কাছে অনেক গুলো সুসংবাদ আসবে। এরপর ১১ জানুয়ারি তারিখে অপর পৃষ্ঠাটি ছিড়বে।
নওশাদ সারাদিন ভাবতে ভাবতেই কাটালো, কি সুসংবাদ আসবে তা নিয়ে। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেলো, তাও কোন সুসংবাদ আসলো না। বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে গেলো। তার বন্ধু বান্ধব দের মধ্যেই জুলহাস এবং সিন্থিয়ার বিয়ে ঠিক হয়েছে, তারা আজকে সবাইকে কেএফসি তে খাওয়ানোর জন্যে নিয়ে গেলো। নওশাদ মনে মনে ভাবলো, এই তাহলে সুসংবাদ। অবশ্য সুসংবাদই বটে। দুজন ভালো বন্ধুর নিজেদের মধ্যে বিয়ে হতে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর বাসায় ফিরলো সে।
রুমে বসে আছে সে ডেস্কটপের সামনে। হঠাৎ তার মা এসে বললোঃ তোমার মামা তোমার জন্যে আইফোন পাঠিয়েছে কানাডা থেকে। দুই একদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবি। আরো আগেই পাঠিয়েছে, আজকে ফোন করে জানালো আমাকে। শুনে সেও খুশি হয়ে গেলো। কথা বলতে বলতেই হঠাৎ তার মোবাইলে মেসেজ আসলো, তার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু গিয়ে রিসিভ করতে হবে। এই মেসেজ দেখে সে আরো খুশি হয়ে গেলো। আজকের দিনটা অনেক ভালো ছিল, এই ভেবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে।
১১ তারিখ সকাল বেলা, কৌতুহল নিয়ে নওশাদ ডায়রির পরের পৃষ্ঠা ছিড়লো। আজকের বার্তাঃ “আজকে তুমি গাড়ি নিয়ে বের হবে না, নাহলে এখানেই তোমার বিপত্তি শুরু। ১৪ তারিখে পরের পৃষ্ঠা ছিড়বে, তার আগে নয়”। নওশাদের অবশ্য আজকে গাড়ি নিয়ে বের হওয়ার কোনো প্ল্যানও নেই। কিন্তু গাড়ি নিয়ে বের হলে কি হবে, বুঝতে পারলো না সে। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম থেকে জাগলো বিকেলে, তার মা-র ফোনে। তার মা ফোন দিয়ে বললো, তাদের অফিস গাড়ি আজকে আসবে না, আর তাদের ব্যক্তিগত গাড়ির ড্রাইভারও ছুটি তে। নওশাদ কে গাড়ি নিয়ে আসতে বললো তার মা। সে রাজি হবে কিনা, বুঝতে পারছে না। একদিকে ডায়রি তে নিষেধ করছে গাড়ি নিয়ে বের না হতে, অপরদিকে তার মা অফিসে আটকে আছে, আসতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নিলো গাড়ি নিয়ে বের হবে। গাড়ি নিয়ে বের হলো নওশাদ। আনমনে এটা সেটা ভাবতে ভাবতে হঠাৎ একটা কুকুর গাড়ির সামনে এসে পড়লো। কুকুরকে বাচাতে গিয়ে দ্রুত ব্রেক চাপে, নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি গিয়ে ধাক্কা দেয় ফুটপাতের এক পঙ্গু ভিক্ষুকের গায়ের উপর। মুহুর্তেই প্রাণ হারায় ঐ ভিক্ষুক। আশে পাশে বিক্ষুধ্ব মানুষ এসে তার গাড়ি কে অবরোধ করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই এতো কিছু হয়ে গেলো, সে যেনো কিছুই বিশ্বাস করতে পারছে না। অনেক হট্টগোলের পর পুলিশের সহযোগিতায় প্রাণ নিয়ে ফেরত আসলো সেখান থেকে, কিন্তু একটা গাড়ি দুর্ঘটনা মামলায় ফেসে গেলো সে।
১৪ তারিখ সকাল বেলা, আজকের বার্তাঃ “যা কে তুমি নিজের লাইফ পার্টনার ভাবো, সে তোমাকে কেবলই সময় কাটানোর বস্তু মনে করে!” নওশাদ কোনভাবেই মানতে পারছিল না এই কথা। তিন বছর থেকে সে প্রিতু কে চেনে, কখনো এমন মনে হয়নি তার কাছে। কিন্তু এখানকার কথাও কোনটি এখনো মিথ্যা হয়নি। প্রিতু কে কল দিয়ে সে দেখা করতে বললো। সকাল ১১টায় প্রিতু আর নওশাদ এক রেস্টুরেন্টে একসাথ হলো। নওশাদ কোনভাবে আজকের সকালের বার্তার সত্যতা যাচাই করতে চাচ্ছিল। তারা খাবার অর্ডার করলো। নওশাদ বললোঃ আইফোনে একটা মজার এপের সন্ধান পেয়েছি, দেখাই তোমাকে। তোমার মোবাইল টা দাও। এই বলে প্রিতুর হাত থেকে মোবাইল নিলো। অনিচ্ছার সত্ত্বেও কিছু বলতে পারলো না প্রিতু। ঐদিকে অর্ডার করা খাবার রিসিভ করার জন্যে বলা হচ্ছে। প্রিতু কে খাবার আনতে বললো সে। প্রিতু খাবার আনতে আনতে এই ফাকে নওশাদ তার মেসেঞ্জার, হোয়াটসএপ এবং গ্যালারি চেক করে। দেখে সে রীতিমতো অবাক হয়, তার মতো আরো অনেকের সাথেই সম্পর্ক রয়েছে প্রিতুর। অথচ সে সরল মনে এতো দিন থেকে কোন কিছুই টের পায়নি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে সব বলে দিলো, যেসকল অন্তরঙ্গ ছবি সে তার মোবাইলে দেখতে পেয়েছে। রাগ করে বেরিয়ে চলে আসলো সে তৎক্ষনাৎ। বাসায় এসে ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে সে। হঠাৎ তার বন্ধু সায়মনের কল। ফোনে বললোঃ দ্রুত ফেসবুক চেক কর, প্রিতু কিসব স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। সে দ্রুত ফেসবুক খুলে দেখতে পেলো প্রিতুর এক বিশাল ফেসবুক স্ট্যাটাস। স্ট্যাটাসের সারমর্মঃ “নওশাদ নামের এক ছেলের সাথে তার ৩ বছরের সম্পর্ক। বেশ কিছুদিন থেকে নওশাদ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে কোনো সাড়া না দেয়ায় তাকে শারীরিক ভাবে হয়রানি করা হয়। এবং তাকে হুমকি দেয়া হয়, এই কথা যদি বাইরে প্রকাশ করে তবে তার ব্যাপারে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে সামাজিক ভাবে হেয় করা হবে এই বলে যে, প্রিতুর অনেক ছেলের সাথে অন্তরঙ্গতা আছে”। এই স্ট্যাটাস দেখে চোখ ছানাবড়া হয়ে যায় নওশাদের। এতো বড় মিথ্যাচার, যেখানে সে নিজেই প্রতারিত, উল্টো তার নামেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মূহুর্তেই এই স্ট্যাটাস ৪০০ শেয়ার ছাড়িয়ে গেলো। এমনকি তার কাছের বন্ধুরাও কমেন্টে তাকে গালাগাল দিচ্ছে। মানসিক ভাবে ভেঙ্গে পড়ে নওশাদ।
বাসা থেকে বের হতেই ইচ্ছা করেনা নওশাদের। বাসা থেকে বের হলেই সবাই অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। ঐদিন এক মেয়ে তাকে সামনেই “পারভার্ট” বলে গালি দিয়ে চলে যায়। হতাশ হয়ে সে ডায়রির ৩/৪ পাতা একত্রে ছিড়ে, এরপর তার সাথে কি কি হবে, তা জানতে। পৃষ্ঠাগুলো ছেড়ার পর তার মনে পড়লো, সে একটা ভুল করে ফেলেছে। তাকে প্রথম দিনেই ডায়রি তে নিষেধ করা হয়েছিল, একটি একটি করে পৃষ্ঠা ছিড়তে। একই সাথে একাধিক পৃষ্ঠা না ছিড়তে, নাহলে তারই অমঙ্গল হবে। এমনিতেই এই কয়েকদিন তার এবং তার পরিবারের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। নিজের জীবন নিয়ে খুবই হতাশ হলো সে। এদিকে তার বাবা মা-ও তার জন্যে বুলিং এর স্বীকার হয়, তাদের ছেলে একজন ইভটিজার। ছেড়া ৩/৪ পৃষ্ঠা হাতে নিয়ে বার্তা উদ্ধার করার চেষ্টা করলো সে। প্রথম পৃষ্ঠায় লিখাঃ “তোমার কারনেই তোমার বাবা ১৭ই জানুয়ারি তে হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হবে!” পরের পৃষ্ঠায় লিখাঃ “তোমার মা বিধবা হবার পেছনে শুধু তুমিই দায়ী!” এরপরের পৃষ্ঠায় দেখতে পায়ঃ “একটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে শুধু তোমার তোমার বোকামির ফলে!” শেষ পৃষ্ঠায় লিখাঃ “২২ জানুয়ারি, তোমার আরেকটি বোকামির কারনে তোমার মা ও শয্যাশায়ী”। লিখাগুলো দেখে কান্নায় ভেঙ্গে পড়ে নওশাদ। তাহলে কি সামনে সত্যিই তার পরিবারের জন্যে এতো বড় দুর্যোগ অপেক্ষা করছে? কোনভাবেই নিজেকে শান্ত করতে পারছে না সে। আত্মসংবরণ করতে না পেরে, সে পরের পৃষ্ঠাগুলোও এক এক করে ছিড়লো। সব পড়ে সে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে বোধ করলো। শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় একটা লিখা তার চোখে পড়লোঃ “তুমি চাইলে তোমার যেকোনো একটা উইশ লিখতে পারো শেষের রঙিন পৃষ্ঠায়, যেটা সত্য হবে”।
ভগ্ন হৃদয় নিয়ে কিছুক্ষণ ভাবলো নওশাদ। পরে কিছু একটা ভেবে, বাসা থেকে বের হয় সে। দোকান থেকে ডায়রি কিনে আনে। ডায়রির গায়ে সুন্দর করে লিখা ২০২৪। এরপর সে এক কেজি লেবু কিনে আনে এবং পেইংন্টিং এর ব্রাশ কিনে। বাসায় এসে একে একে চেক করলো, কবে তাকে তার বাবা মা পাঞ্জাবি উপহার দিয়েছিল। কবে তার বন্ধুরা বান্দরবন গিয়েছিল। কবে তার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছিল। কবে তার গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। কবে প্রিতু তার নামে ফেসবুকে অভিযোগ তুলেছিল। এরপর ডায়রি তে প্রতিটি পৃষ্ঠায় পর পর সকল ঘটনা লিখলো লেবুর রস পেইন্টিং এর ব্রাশে মিশিয়ে, যেনো আপাত দৃষ্টি তে কিছু না দেখা যায়, কিন্তু আগুনে ধরলে লিখা গুলো স্পষ্ট হয়ে ওঠে। প্রথম পৃষ্ঠায় সে লিখলোঃ “হতে পারে এই ডায়রি তোমার জীবনের অন্যতম এক অদ্ভুত উপহার। এই ডায়রি কেনো অদ্ভুত, তা কিছুদিনের মধ্যেই জানতে পারবে তুমি। আর এই উপহার কে পাঠিয়েছে, তাও জানতে পারবে কোন একদিন। আমার কথাগুলো কে মোটেও হেলাফেলা করো না। এরপরের প্রতিটি পৃষ্ঠায় তোমার জন্যে কোনো না কোনো বার্তা দেয়া আছে। কিন্তু খালি চোখে তুমি কিছুই দেখতে পাবে না। আমি তোমাকে বার্তা উদ্ধারের জন্যে কিছু দিকনির্দেশন দিয়ে দিচ্ছি। মন দিয়ে শুনবে। প্রতিটি পৃষ্ঠা ছিড়ে আগুনের সামনে আলতো করে ধরবে, এমনভাবে যেনো পৃষ্ঠাটি একেবারে পুড়ে না যায়। আগুনের সামনে ধরলেই আস্তে আস্তে বার্তাগুলো দৃশ্যমান হওয়া শুরু করবে। তবে কোন ভাবেই আগের পৃষ্ঠা না ছিড়ে পরের পৃষ্ঠা আগে ছিড়বে না, নাহলে তোমার জন্যেই অমঙ্গল হবে। আর এই ডায়রির কথা অবশ্যই কাউকেই জানাবে না তুমি। আমার কথাগুলো যে সত্য, তা প্রমাণের জন্যে তোমাকে পরের পৃষ্ঠা ছিলে বার্তা উদ্ধারের অনুমতি দিলাম! সবশেষে, এই ডায়রি তোমার মঙ্গলের উদ্দেশ্যেই দেয়া, যেনো তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারো”। এরপর সকল সকল দিনের ঘটনা এবং প্রতিকার এক এক করে লিখলো সে।
শেষের কয়েকটা পৃষ্টাতে সে লিখলোঃ “প্রকৃতির সকল ঘটনার আসলে ব্যাখ্যা হয় না। হয়তো তুমি এই ইনফিনিটি ল্যুপে পড়ে গিয়েছ, তার থেকে পরিত্রাণ হয়তো নেই। তাও আমি এই আশা করেই ডায়রি টা লিখছি যে, হয়তো চাইলেই তোমার জীবনের ঘটনাপ্রবাহ পরিবর্তিত হতে পারে। আগেই যদি কোনো ভবিষ্যতের ফলাফল জেনে যাওয়া যায়, তাহলে তা খুবই ভয়ানক আসলে। তুমি নিজেই এর প্রথম উদাহরণ নয়। ১৮৯৮ সালে মরগান রবার্টসন তার উপন্যাসে টাইটান নামক এক জাহাজের দুর্ঘটনা তুলে ধরেন, যা বরফের ধাক্কায় ডুবে যায়। ১৪ বছর পর একই রকম পরিনতি হয়েছিল “টাইটানিক” নামক জাহাজের, কাকতালীয় ভাবে তাদের নামও কাছাকাছি। মার্ক টোয়েন নিজেই নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যতবাণী করেছিলেন ১৯০৯ সালের অটোবায়োগ্রাফি তে। “আমার জন্ম ১৮৩৫ এর হ্যালির ধুমকেতুর সাথে, ১৯১০ সালে আবারো হ্যালীর ধুমকেতু আসবে, যার সাথে আমি চলে যাবো”। সত্যিই ১৯১০ সালে মার্ক টোয়েন স্বাভাবিক ভাবেই মারা যান। ফরাসী ঔপন্যাসিক জুলেস ভার্ণ তার সাইন্স ফিকশন গল্পে মানুষের চাদে যাওয়ার ব্যাপারে ভবিষ্যত বানী করেন। তার ভবিষ্যতবাণী কে স্বাভাবিক বলে ধরে নেয়া যেত যদিনা তার দেয়া নভোযানের বর্ণনা ১৯৬৯ সালের নেইলস আর্মস্ট্রং এর এপোলো ১১ এর সাথে মিলে যেত। তিনি গল্পে চাদে মানুষকে ওজনহীন হিসেবে বর্ণনা করেছেন। অথচ প্রথম মহাকাশযানের আগে মানুষ জানতোই না মহাকাশে মহাকর্ষ কেমন আচরণ করে। ১৯৪৭ সালে দুজন বিখ্যাত বক্সার সুগার রে রবিনসন এবং জিমি ডয়েল এর মধ্যকার বক্সিং ম্যাচ। আগের দিন রবিনসন স্বপ্নে দেখলেন তার ঘুষিতে ডয়েল মারা গেলো। এই স্বপ্ন দেখে রবিনসন খেলা বাতিল করতে চেয়েছিল, কিন্তু তাকে তার কোচরা বুঝনোর চেষ্টা করে, স্বপ্ন সবসময় সত্য হয় না, এটা একটা দুঃস্বপ্ন মাত্র। বরিনসন খেলতে রাজি হয়। খেলার মধ্যে সত্যি সত্যি রবিনসনের আঘাতে ডয়েলের মৃত্যু হয়। এই ঘটনায় রবিনসন নিজেই অনেকদিন ধরে ট্রমায় পড়ে যান। আমেরিকার জনপ্রিয় সিম্পসন কার্টুন ডোনাল্ড ট্রাম্প কে প্রেসিডেন্ট হিসেবে ভবিষ্যতবাণী করে, ১৭ বছর পর সত্যিই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন। কফিন ড্যান্স জনসম্মুখে পরিচিত হবার অনেক বছর আগেই সিম্পসন কার্টুনে কফিন ড্যান্স দেখানো হয়েছিল। এমনকি গাণিতিক সূত্র আবিষ্কারের পূর্বেই কার্টুনে দেখানো হয়েছিল,যা সত্য হয়েছিল কয়েক বছর পর। ২০১২ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এক লোক ভোট দেয়ার জন্যে গেলেন। তিনি বারাক ওবামা কে ভোট দিতে ক্লিক করছেন, অথচ মেশিন ভুল করে বার বার ভোট দিয়ে দিচ্ছিল মিট রমনেই এর ঘরে। অথচ একই ঘটনা সিম্পসনে তার ৪ বছর আগেই ২০০৮ সালে দেখানো হয়েছিল। ইবোলা মহামারী ছড়ানোর আগেই কার্টুনে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার দৃশ্য দেখানো হয়েছিল। এসব ঘটনার কি আদৌ ব্যাখ্যা আছে? মানুষ সব রহস্য ভেদ করতে পারেনা, সে ক্ষমতা তাকে সৃষ্টিকর্তাই দেননি”।
তার কাছের আগের ডায়রির সর্বশেষ রঙিন পৃষ্ঠায় নওশাদ তার উইশ লিখলোঃ “আমি চাই ২০২৪ এর জানুয়ারির ১ তারিখে, অর্থাৎ অতীতে আমার কাছে আমার লিখা ডায়রি টি পাঠানো হোক।
ডায়রি লিখা শেষে নওশাদ মনে মনে সিদ্ধান্ত নিলো, তার পরিবারের এতো দুর্যোগ সে নিজ চোখে দেখতে চায় না। হয়তো তার অতীত ঘটনা গুলো কে পালটে ফেলতে পারবে। ঘন্টাখানেক পর তার মা অফিস থেকে বাসায় এসে তার ঝুলন্ত লাশ দেখতে পেলো, তার ছেলে সুইসাইড করেছে।