← All writing

SOMETIMES BEING WEIRD IS OKAY!!

Blog3 min read2022-07-20 · Hasibul Islam

SOMETIMES BEING WEIRD IS OKAY!!

(১) পল ডিরাক ২১ বছর বয়সেই ইঞ্জিনিয়ারিং পাস, ৩০ বছর বয়সেই তখনকার সময়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মনোনীত হন। বর্তমানেও কম বয়সী নোবেল বিজয়ীদের মধ্যে তিনি ৪ নং। তাকে যখন নোবেল কোম্পানী পুরষ্কার গ্রহণের ব্যাপারে বললেন, তিনি তা প্রত্যাখ্যান করে দিলেন। সমস্যা টা কোথায়? সমস্যা হলোঃ এতো অল্প বয়সে নোবেল বিজয়ী হয়ে গেলে তিনি অনেক ফেমাস হয়ে যাবেন। আর ফেমাস হয়ে গেলে নিজের বদ্ধ রুমে বসে নিজেকে আগের মতো সময় দিতে পারবেন না। পরে তাকে বোঝানো হলোঃ বরং নোবেল পুরষ্কার না নিলেই তিনি ফেমাস হয়ে যাবেন। পরবর্তীতে নোবেল নিতে রাজি হন। সবাই যেখানে স্বীকৃতির জন্যে উদগ্রীব, সেখানে তিনি স্বপ্নের মতো একটা পুরষ্কার কে নাকোচ করে দিয়েছিলেন প্রথমে। পল ডিরাক কে নিয়ে আইনস্টাইন মন্তব্য করেছিলেন, “I HAVE TROUBLE WITH DIRAC. THIS BALANCING ON THE DIZZYING PATH BETWEEN GENIUS AND MADNESS IS AWFUL”.

(২) যদি সবচেয়ে উদ্ভট ও পাগলাটে বিজ্ঞানীর লিস্ট করা হয়, সবার প্রথমে সম্ভবত আসবে “নিকোলা টেসলা”। ম্যাড সাইন্টিস্ট খ্যাত এই বিজ্ঞানী একজন ড্রপ আউট ছাত্র। তার মেমোরি এতো টাই প্রখর, কোনো খাতা কলম ছাড়াই অংক করে ফেলতে পারতেন, যেকোন ডিজাইন মনে রাখতে পারতেন। এসি কারেন্ট আবিষ্কার করে এডিসনের ডিসি কারেন্ট এর ব্যবসা তলিয়ে দেন। একরকম নীরব শত্রুতা তৈরি হয়ে যায় দুই বিজ্ঞানীর মধ্যে। তখনকার সময়ে তিনি কেউ যেটা ভাবতে পারতো না, তিনি সেটা নিয়ে কাজ করতেন। তিনি চেয়েছিলেন পৃথিবী একটা ওয়ারলেস এনার্জির মাধ্যমে চলুক। কিছুদূর কাজ করার পর ইনভেস্টর কোম্পানী বুঝতে পারে তাদের ব্যবসায়িক লাভ নেই এখানে, তারা বিনিয়োগ বন্ধ করে দেয়। এই বিজ্ঞানীর মৃত্যু টাও রহস্যজনক। বদ্ধ রুমে মৃত পড়ে ছিলেন, পরবর্তীতে তাকে বদ্ধ রুম থেকে উদ্ধার করা হয়।

(৩) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলো, কিভাবে ব্যারোমিটারের মাধ্যমে কোন দালানের উচ্চতা নির্নয় করা যায়। এক ছাত্রের সহজ উত্তরঃ ব্যারোমিটারের সাথে সুতা বেধে নিচে ঝুলিয়ে দেয়া হোক। সুতা এবং ব্যারোমিটার এর দৈর্ঘ্য মাপলেই দালানের উচ্চতা বের হয়ে যাবে। উত্তর যদিও সঠিক, কিন্তু বিজ্ঞানের কোনো ছিটা ফোটা নেই। তাকে কেনো টিকানো হলো না, আপিল করলো ঐ ছাত্র। পরবর্তীতে তার ভাইভা নেয়া হলোঃ প্রশ্ন একই। কিভাবে ব্যারোমিটারের মাধ্যমে দালানের উচ্চতা মাপা যায়। তার উত্তরঃ অনেক ভাবেই মাপা যায়। ব্যারোমিটার কে উপর থেকে ফেলে দিলে নিচে পড়তে যত সময় লাগবে, তা দিয়ে মাপা যায়। ব্যারোমিটার কে পেন্ডুলামের মতো ঝুলিয়ে দিয়ে ভূমিতে আর দালানের উপরে দোলনকাল নিতে হবে, এরপর দোলন কালের পার্থক্য থেকে মাপা যাবে, ব্যারোমিটার বাতাসের চাপ নিতে হবে ভূমিতে এবং দালানের উচ্চতায়, সেই চাপের পার্থক্য থেকে মাপা যাবে উচ্চতা। ইত্যাদি ইত্যাদি। স্যার দের বোকা বানিয়ে দেয়া সেই ছাত্র হলো “নেইলস বোর”। রাদারফোর্ডের ল্যাব এসিস্টেন্ট ছিলেন একসময়, পরে রাদারফোর্ডের তত্ত্ব কেই ভুল প্রমাণ করে টপকে গিয়েছেন গুরু কে। রাদারফোর্ড নিজেও অন্য লেভেলের জিনিয়াস বিজ্ঞানী ছিলেন, তার হাত ধরেই ১১জন বিজ্ঞানী নোবেল পান। বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন, স্রোডিঞ্জার রা মিলে পদার্থবিজ্ঞানের এক নতুন ব্রাঞ্চ “কোয়ান্টাম মেকানিক্স” দাড়া করালেন। শেষ বয়সে আইনস্টাইন নিজেই কোয়ান্টাম মেকানিক্স এর বিরোধিতা শুরু করেন। কেবল সম্ভাবনা দিয়ে ফিজিক্স হয়না, ইশ্বর তো পাশা খেলেন না, একবার এক রকম ঘটনা কেনো ঘটবে। সেসময় আইনস্টাইনের বিরোধিতা করেন বোর। এতো বড় একজন বিজ্ঞানীর বিপক্ষে কথা বলার সাহস কোন সহজ কথা নয়। দুই বাঘা বাঘা বিজ্ঞানী মুখোমুখি। শেষে বিজয়ী কিন্তু নেইলস বোর-ই হয়েছিলেন। ভুল প্রমাণিত হন আইনস্টাইন।

(৪) কেবল কল্পনাশক্তির উপর ভর করে ফিজিক্সের রেভল্যুশন আনা যায়, তার প্রমাণ আইনস্টাইন। অনেক উচু দেয়াল থেকে লাফ দিলে কি হবে, এই কল্পনা কে আশ্রয় করে গ্র্যাভিটি কে সংজ্ঞায়িত করে ফেলেছিলেন। নিউটনের মহাকর্ষ বল কে নিমিষেই ভুল প্রমাণ করে বলে দিলেন, মহাকর্ষ কোন বল নেই। অথচ ব্যাক্তিগত জীবনে যিনি নিজের বাসার ঠিকানাও মনে রাখতে পারতেন না, লিখে রাখতে হতো।